সর্দি কাশির মোকাবিলায় ৫টি
ঘরোয়া পদ্ধতি
অতিরিক্ত গরম, বৃষ্টি বা ঠান্ডা। সর্দি, কাশির
মতো সমস্যা দেখা দেয় বছরের যেকোনও মরসুমেই।
যেকোনও বয়সেই সর্দি-কাশির হাত থেকে
রেহাই পেতে বেশ বেগ পেতে হয়। কেউ কেউ
ছোট সমস্যা ভেবে উপেক্ষা করেন। ডাক্তারের
কাছে ছুটে না গিয়ে বাড়িতেই কিছু টোটকার
সাহায্যে কাটিয়ে ওঠা যায় এই সমস্যা। জেনে
নিন এমনই কিছু ঘরোয়া পদ্ধতি:
দুধ ও হলুদ- এক গ্লাস গরম দুধের মধ্যে ১ চা চামচ হলুদ
গুঁড়ো মিশিয়ে খান। এই দুধ বাচ্চা থেকে বুড়ো,
যেকোনও বয়সের জন্যই উপকারী। হলুদের অ্যান্টি
ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সহজেই
সংক্রমণ রোধ করতে পারে।
আদা চা- সর্দি-কাশির সঙ্গে মোকাবিলা
করতে আদা অব্যর্থ। আদা কুচি করে গরম জল বা গরম
চায়ে দিয়ে পান করুন। সর্দি, কাশির সঙ্গে গলা
খুসখুস করার মতো সমস্যাও কমে যাবে।
লেবু ও মধু- আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী
লেবু ও মধুর মিশ্রণ। এক গ্লাস গরম জলে ২ চা চামচ
মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করলে
সর্দি কাশি থেকে দূরে থাকা যাবে।
তুলসি পাতা ও আদা- সর্দি কাশি দূর করতে আরও
এক অব্যর্থ জুটি তুলসি পাতা ও আদা। ১ কাপ জলে
কয়েকটা তুলসি পাতা ও আদা কুচি ফেলে
ফোটাতে থাকুন। জল ফুটে পরিমান যখন অর্ধেক
হয়ে আসবে তখন পান করুন। এই জল দিনে অন্তত ২
বার পান করতে সর্দি কাশি কমে যাবে।
রসুন- রসুনের মধ্যে থাকা প্রচুর পরিমান অ্যান্টি
অক্সিড্যান্ট সর্দি কাশির মোকাবিলা করতে
পারে। এছাড়াও রসুনের মধ্যে থাকা অ্যান্টি
ব্যাকটেরিয়া, অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি
ফাংগাল অ্যালিসিন সংক্রমণ রুখতে পারে। ৪-৫
কোয়া রসুন ঘিয়ে নেড়ে নিয়ে গরম থাকতে
থাকতে খেয়ে নিন। ঘিয়ে ভাজা রসুন সুপের
সঙ্গে মিশিয়েও খেলেও আরাম পাবেন।
সর্দি কাশির মোকাবিলায় ৫টি ঘরোয়া পদ্ধতি
Subscribe to:
Post Comments (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ঘুমানোর সময় পড়ার দোয়া ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া- আহইয়া’ অনুবাদঃ – হে আল্লাহ! আমি তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই না...
-
rasel.scb@gmail.comjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
-
ফেসবুকে স্ট্যাটাস, কমেন্ট, চ্যাটিং করুন ইংরেজিতে ১৩ নভেম্বর, ২০১৫ শুরু হচ্ছে বিসিএস ৩৬তম প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষার নানা দিক নিয়ে চা...
-
ছোট একটা অংকের যাদু ২ অংকের যেকোন জোড় সংখাকে ৫১ দিয়ে গুণ করার সহজ পদ্বতি যেমনঃ- ৫৪ X ৫১ = ২৭৫৪। পদ্ধতিঃ ৫৪/২= ২৭, এখন ২৭ এর পর বামে গুণক ৫৪ ...
-
একটানা বসে কাজ করার অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে মারাত্মক পিঠব্যাথা এবং কোমর ব্যথা। একটানা অনেকটা সময় বসে থাকার অন্য সকল সমস্যা পরবর্...
-
এডমিনঃ ১ম কথা হল, ৯০% সচিব এডমিন থেকে হয়। শুধু পররাষ্ট্র সচিব ছাড়া সকল সচিবই এডমিন থেকে নিয়োগের ইতিহাস আছে। বর্তমানে কয়েকজন মাত্র সচিব অন্য ...
-
এই লিখাটি মূলত বিসিএস প্রিলিমিনারি নিয়ে প্রিপারেশন খুব ভাল নয় কিংবা চাকরি বা অন্য পড়াশোনার পাশাপাশি বিসিএস দেবেন বলে ঠিক করেছেন তাদের জন্য …...
-
কাজের কথায় আসি।আমরা সবাই কম বেশি MS Word এর সাথে পরিচিত। MS Word বিভিন্ন ভার্সন বাজারে বের হয়েছে আজ আমি MS Word 2007 এর একটা গুরুত্ব পূর্ণ ব...
-
শীতে একটি সাধারণ সমস্যা হচ্ছে গলা ব্যথা ও গলা বসে যাওয়া। শীতকাল শুরু হলে হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন হওয়াতে অনেকেরই এই সমস্যা হয়। এটি সাধারনত...
-
২১ পদ মজাদার ভর্তার রেসিপি শিখে নিন ! ০১। আলু ভর্তা: আলু আধা কেজি সিদ্ধ করে চটকে নিন। এবার পাত্রে ২ টেবিল চামচ তেল দিয়ে শুকনা মরিচ ভেজে পেঁ...
No comments:
Post a Comment